ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

ঢাকা টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২৩,  11:04 AM

news image

প্রথম টেস্টে ইতিহাসগড়া জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ জেতার। সে লক্ষ্যে আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ঢাকা টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাবে ২০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা। এ ধরনের টিকিটে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।

এক নজরে টিকিট মূল্য

গ্রান্ড স্ট্যান্ড-১০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড-৫০০ টাকা

ক্লাব হাউজ-৩০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড-২০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড-১০০ টাকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম