ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  12:33 PM

news image

চালু হলো ঢাকা-গুয়াংজু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বিমান, সিভিল এভিয়েশন, গুয়াংজু বিমানবন্দর প্রতিনিধি ও সাধারণ যাত্রীরা। সকাল ১১টায় শাহজালাল (রাহ.) বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-থ্রি সিক্স সিক্স ফ্লাইটটি। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি। একই দিন ফিরতি ফ্লাইট বিজি-থ্রি সিক্স সেভেন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে। প্রাথমিকভাবে মাসে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইটে যান ২৩৯ যাত্রী। প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ঢাকা থেকে সরাসরি গুয়াংজু ফ্লাইট চালুর ফলে সুবিধা পাবেন ব্যবসায়ীরা। কোভিড পরিস্থিতি ভালো থাকলে জাপান, চেন্নাই , মালদ্বীপেও বাংলাদেশ বিমান ফ্লাইট চালু করবে বলে জানান প্রতিমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সেবার মানোন্নত করেছে উল্লেখ করে সিভিল এভিয়েশন চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ভবিষ্যতে ঢাকা-গুয়াংজু ফ্লাইট আরও বাড়ানো হবে। এ রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কেনার সুযোগ পেলেও আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট  www.biman-airlines.com ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকিট কিনতে পারবেন। এছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট  (http://bd.china-embassy.gov.cn/lsyw/lsxx/) ও বিমানের ওয়েবসাইটে দেয়া (https://www.biman-airlines.com/travelAdvisory) হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ বিমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম