ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ঢাকা-কক্সবাজার ট্রেন : আড়াই ঘণ্টায় শেষ সব টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৩,  2:28 PM

news image

বিক্রি শুরুর পরে মাত্র আড়াই ঘণ্টায় শেষ হয়ে গেছে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সব টিকিট। আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করে। টিকিট শেষ হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজার রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনো বাকি আছে। এর আগে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছিলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট দেওয়া হবে। চট্টগ্রাম-কক্সবাজার রুটেরও টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হবে।

১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে। গত ১১ নভেম্বর নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা। আর স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ বা সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়। তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ারে ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে বলে জানানো হয়। গত ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মিত ১০১ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত এই পথে ঢাকা থেকে দিনে একটি ট্রেন চলবে। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে রাত ৩টা ৪০ মিনিটে পৌঁছবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে। কক্সবাজারে পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে।  আবার কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’। চট্টগ্রামের পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। সেখান থেকে বিকেল ৪টায় যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেনটি শুধু ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। পথিমধ্যে আর কোনো স্টেশনে থামবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম