ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  4:59 PM

news image

দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিনই রাজধানী ঢাকাতে কোনও না কোনও রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন সংস্থার নানা কর্মসূচি থাকে। আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন আয়োজন। বিএনপি বুধবার (১৩ আগস্ট) দুইটি কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় ঢাকা শেরাটনের বলরুমে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে’ উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর বেলা ১১টায় ড্যাবের নবনির্বাচিত নেতারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, যেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, জামায়াতে ইসলামী আজ বুধবার দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সন্ধ্যা ৭টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোনাগাজীবাসীর মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম