ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:55 AM

news image

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই ছুটে আসে আশপাশের মানুষ। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আমারা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কার্যক্রম চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম