ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

ড্রোন হামলায় কেঁপে উঠল রুশ বিমানবন্দর, ক্ষতিগ্রস্ত চার প্লেন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩,  10:46 AM

news image

এবার রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারটি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, ড্রোন হামলার পর রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণ হয়। এছাড়া গোলাগুলিরও খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লাটভিয়া এবং এস্তোনিয়া সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের একটি বিমানবন্দরে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তাসংস্থা তাস বুধবার ভোরে বলেছে, ড্রোন হামলার ঘটনায় আইএল-৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবহন বিমানগুলো দীর্ঘদিন ধরে রুশ সামরিক বাহিনীর ওয়ার্কহর্স ছিল। হামলার শিকার পসকভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত। হামলার পর বিস্ফোরণ এবং সাইরেনের শব্দসহ বড় অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করেছেন আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ। পরে তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করছে।” হামলার ঘটনাস্থলে থাকা ভেদেরনিকভ আরও বলেন, “প্রাথমিক তথ্যানুযায়ী, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।” হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানান তিনি। আল জাজিরা বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম