ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ড্রোন প্রযুক্তিতে নিজেদের বিশ্বের শীর্ষ তিন দেশের একটি দাবি করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:25 AM

news image

পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দেশটির একজন পদস্থ সেনা কমান্ডার।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান। তিনি বলেন, দেশের বাইরে থেকে আকাশপথে শত্রুর যেকোনও ধরনের আগ্রাসন প্রতিহত করতে এখন ইরান উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে। জেনারেল রশিদ ইরানের ইস্পাহান প্রদেশে চলমান সামরিক মহড়া পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, “নিঃসন্দেহে বিশ্বের শীর্ষ তিন ড্রোন শক্তির একটি ইরান।” এর আগের দিন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সেনাবাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেন। তিনি বিভিন্ন সমরাস্ত্র বিশেষ করে হেলিবর্ন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকেরি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্যদিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে। সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম