ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

ড্যারিল মিচেল-সিকান্দার রাজার ঝড়ে লাহোরের দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৫,  10:49 AM

news image

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জমজমাট এক লড়াইয়ে মুলতান সুলতানসকে ৫ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানটান উত্তেজনার এই ম্যাচে নায়ক হয়ে ওঠেন ড্যারিল মিচেল ও সিকান্দার রাজা। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচে খেলেননি। এদিন ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুলতান সুলতানস। নির্ধারিত ২০ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে তোলে ১৮৫ রান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ঝোড়ো ব্যাটিংয়ে কমরান গুলাম ৩১ বলে করেন ৫২ রান। লাহোরের হয়ে টম কারান, ড্যারিল মিচেল ও হারিস রউফ একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ নাঈমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লাহোর। তবে ফখর জামান (২২ বলে ২৮) ও আবদুল্লাহ শফিক (২৫ বলে ৩৪) দলের ভিত মজবুত করেন। এরপর ম্যাচের রং বদলে দেন ড্যারিল মিচেল ও সিকান্দার রাজা। মিচেল ৩৮ বলে খেলেন ৬৪ রানের ঝোড়ো ইনিংস, অন্যদিকে রাজা মাত্র ২১ বলে করেন ৪০ রান। শেষদিকে কিছুটা উত্তেজনা তৈরি হলেও মিচেল-রাজার ঝড়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় লাহোর কালান্দার্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ হলো লাহোরের ঝুলিতে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড, যারা এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এবং সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম