ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ডোনাল্ড লুর চিঠি নিয়ে ব্রিফিংয়ে যা বলল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  10:57 AM

news image

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, আমরা একদলকে বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করি না। আমরা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো সর্বশেষ চিঠির বিষয়ে জানতে চান। তিনি বলেন, ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু। কিন্তু যখন বিরোধী রাজনৈতিক দলের বেশির ভাগ নেতা জেলে, কমপক্ষে পাঁচজন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছে, তখন কিভাবে সংলাপ হবে? তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিরোধী দলের বিরুদ্ধে সরকার দমনপীড়ন চালিয়েছে এবং তা অব্যাহত আছে, এমন প্রেক্ষাপটে বিরোধী দলের পক্ষ থেকে কে ওই চিঠি গ্রহণ করেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এমন পরিস্থিতিতে কিভাবে একটি সংলাপ হতে পারে? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের ওই অবস্থান তুলে ধরেন। অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এখানকার শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে। তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচনের পক্ষে। যুক্তরাষ্ট্র যখন মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভূমিকা রাখছে, তখন বাংলাদেশের নাগরিকরা খুব আশাবাদী। কেন বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনা করতে হয়?  তার এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বহুবার বলেছি যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি আমরা। আমরা মনে করি বাংলাদেশে সরকারের বিষয়ে ভবিষ্যত নির্ধারণ করবে জনগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম