ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৩,  5:55 PM

news image

রাজধানীর ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরের ওই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে, বেলা আড়াইটার দিকে নয়াপাড়া এলাকায় একটি সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ক্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)। এ ছাড়া হাসপাতালে যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি। তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ওপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম