ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ডেঙ্গু বাড়ার কারণ জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩,  9:31 PM

news image

মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরও সারাদেশে ডেঙ্গু মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের অসচেতনতাকে দায়ী করছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, এবার পৃথিবীর ১৪৮ দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব এবং মানুষের অসচেতনতার কারণে। আবহাওয়াজনিত কারণে সারাদেশে এডিস মশা ছড়িয়ে যাওয়ায় দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। তবে ঢাকাসহ শহরকেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক বেশি। তিনি বলেন, সারাদেশে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মশক নিধনে কীটনাশক আমদানি এখন থেকে উন্মুক্ত করা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সবাইকে সচেতন হতে হবে। এ বছর কেবল ঢাকাতেই না, সারাদেশে এডিস মশার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দুঃখজনকভাবে মৃত্যুও হচ্ছে। এবার শহরকেন্দ্রিক এডিস মশা মাত্রাতিরিক্ত। মশা নিয়ন্ত্রণ আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি থাকলে আপনারা রিপোর্ট করুন, আমরা সে অনুসারে ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম