ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  4:37 PM

news image

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। আজ বৃহস্পতিবার ফেসবুকে বেলা ১১টা ১৪ মিনিটে রিয়াদের স্ত্রী পোস্ট করে জানান রিয়াদের অসুস্থতার খবর। পোস্টে মিষ্টি লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলেন। কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। মাহমুদউল্লাহ অসুস্থতা নিয়ে জানা গেছে, গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। তবে হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম