ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ডেঙ্গুতে পাথরঘাটা উপজেলা পরিষদ কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  3:54 PM

news image

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। মুনিরা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোহাম্মদ মোজাম্মেল কাজীর মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। এ বিষয়ে পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন মনিরা। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার প্ল্যাটিলেট কমে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। পথিমধ্যে মারা যান মনিরা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম