ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৮ ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪ নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ৪ জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া ভোটযুদ্ধ এবার স্থানীয় সরকারে টিসিবির ট্রাকে নিম্নবিত্তের লাইন টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার রেকর্ড উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান

ডুমুরিয়া ভ্যান-মোটরসাইকেল-বাসের সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২২,  10:20 AM

news image

খুলনা ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দু’জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭-৮ জন। বুধবার সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৭-৮ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা গেছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম