ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  3:18 PM

news image

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আপনারা ইতোমধ্যে বারবার জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা এই মুহুর্তে আমরা ভাবছি না করছি না। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়।

কাজেই এই মুহুর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মূহুর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না। এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি বলেন,

আমরা আশা করি আইনশৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে। এখানেও কথা বললাম, তারা বললেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।  ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম