ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের তারিখ চূড়ান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  10:19 AM

news image

মহামারি করোনা পরিস্থিতির কারণে আড়াই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন হচ্ছে। এ সম্মেলন হবে তিন দিনব্যাপী। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনার কারণে গত বছর ডিসি সম্মেলন হয়নি। চলতি বছরের শেষের দিকে ডিসি সম্মেলনের জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ দফায়ও ডিসি সম্মেলন নিয়ে সংশয় ছিল।

কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ায় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, রেজাউল ইসলাম ও শাফায়াত মাহবুব চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শিকদার মো. নসরত আলী, কম্পিউটার অপারেটর মাজহারুল ইসলাম ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আসিফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগে সংযুক্তি দিয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. সাবিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের জন্য প্রাথমিকভাবে জানুয়ারির ১১, ১২ ও ১৩ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে ডিসি সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত আসছিল না। গত সপ্তাহের শেষদিকে তারিখ চূড়ান্ত না করে সুবিধাজনক সময়ে ডিসি সম্মেলন অনুষ্ঠানের সম্মতি আসে। এতে ডিসি সম্মেলনের প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়ে। রোববার (২৬ ডিসেম্বর) সরকারপ্রধানের পক্ষ থেকে ডিসি সম্মেলনের তারিখের বিষয়ে সম্মতি আসে। এরপর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন। দুই বছর পর ডিসি সম্মেলন অনুষ্ঠানের খবর জেনে উৎফুল্ল ডিসিরাও। সবশেষ ২০১৯ সালে ডিসি সম্মেলন হয়। সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সম্মেলনের বিভিন্ন অধিবেশন হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা; রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম