ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ডিমের হালি ঢাকায় ৪৩ টাকা, কলকাতায় ২০

#

১২ সেপ্টেম্বর, ২০২২,  2:00 PM

news image

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যে চাপে বাংলাদেশের মানুষ। ভারতেও নিত্যপণ্যের অগ্নিমূল্যে জীবন দুর্বিষহ। কিন্তু, গরিব মানুষের ভরসা ডিমের দামও আকাশছোঁয়া। কলকাতার বাজারে ডিম বিক্রি হচ্ছে ঢাকার বাজারের অর্ধেক দামে। সোমবার সপ্তাহের প্রথম দিনে কলকাতার বৈঠকখানা বাজারের ডিমপট্টিতে এক ডজন দেশি মুরগির ডিমের দাম ৬১ টাকা ৪৪ পয়সা। ঢাকার বাজারে এক ডজন ডিমের দাম ১৩০ টাকা। কলকাতার বাজারে যেখানে কটি ডিম বিক্রি হচ্ছে পাঁচ টাকা বারো পয়সায়,

সেখানে ঢাকায় একটি ডিমের দাম প্রায় ১১ টাকা। পরিবহন ব্যয় এবং মুরগির খাবারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দু’দেশের বাজারেই। কলকাতায় সোমবার পেট্রল ১০৬ টাকা তিন পয়সা লিটার পিছু, ডিজেল ৯২ টাকা ৯৬ পয়সা লিটার ও রান্নার এলপিজি গ্যাস ১০৭৯ টাকা দামে বিক্রি হচ্ছে। গোটা কাতলার দাম তিনশো টাকা, কাটা কাতলা সাড়ে চারশো টাকা, গোটা রুই বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কিলো দরে। চিংড়ির দর সাড়ে তিনশো টাকা কিলো। মুরগি দুশো টাকার নিচে নামছেই না। ছাল সমেত মুরগির কিলো ২১০ টাকা, ছাল ছাড়ানো মুরগি ২২০ আর বোনলেস মুরগি ২৩০ টাকা প্রতি কিলোগ্রাম। পাঁঠার মাংস ৮০০ টাকা কিলো। রেওয়াজি খাসি হলে আর একটু বেশি। বলা হয়ে থাকে যে কোনও জায়গার দ্রব্যমূল্যের বিচার হয় সেখানকার সোনা রুপোর দর দেখে। কলকাতায় চব্বিশ ক্যারেট এর সোনা দশ গ্রাম ৫১ হাজার টাকা। বাইশ ক্যারেট দশ গ্রাম ৪৬ হাজার সাতশো পঞ্চাশ টাকা। এক কিলোগ্রাম রুপোর দাম ৫৫ হাজার টাকা। বাজারের এই অবস্থায় মধ্যবিত্তের মাথায় হাত। হাত আর নামছেই না।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম