ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ডিপিএল: অনন্য রেকর্ড গড়লেন বিজয়

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  8:41 PM

news image

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের এই ওপেনার এক আসরে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের ইতিহাসে এর আগে এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। চলতি আসরে সাইফকে টপকে যান বিজয় ও নাঈম ইসলাম। সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে বিজয় ও নাঈমের মধ্যে এখনো লড়াই চলছে। দু’দলই খেলছে সুপার লিগে। নাঈম সুপার লিগে এসে কিছুটা পিছিয়ে পড়েন। তবে বিজয় তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। নাঈম ইসলাম আজ ৪২ রান করায় তার মোট রান হয়েছে ৮৩৬। অন্যদিকে বিজয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন অর্ধশতক। তাতেই টপকে গেছে নাঈমকে। চলতি ডিপিএলে বিজয় এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৯টি অর্ধশতক ও ২টি শতকের ইনিংস খেলেছেন। চলতি ম্যাচেও অর্ধশতক পূর্ণ করে ছুটেছেন শতকের পথে। ডিপিএলে এখন পর্যন্ত আটশ রান পার করা ব্যাটার রয়েছেন চারজন। নাইম ইসলাম ৮৩৬*, সাইফ হাসান ৮১৪, নাইম শেখ ৮০৭ রান। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে যা প্রথম। তবে এর আগে ৮৬-৮৭ মৌসুমে আবাহনীর হয়ে গাজী আশরাফ হোসেন লিপু করেছিলেন এক হাজার আট রান। সেখানে ছিলো দশ ফিফটি ও এক সেঞ্চুরি। তবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি রান কেনিয়ার স্টিভ টিকোলোর। ২০০১ সালে মোহামেডানের হয়ে করেছিলেন ১২শ ২৭ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম