ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  8:51 PM

news image

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তী। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এর আগে গত ৩ জুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বিপ্লব কুমার সরকার ঢাকা রেঞ্জের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছিলেন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম