ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ডারবান টেস্ট: তৃতীয় দিনের শুরুতেই তাসকিনের বিদায়

#

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  8:42 PM

news image

ডারবান টেস্টের তৃতীয় দিন সকালে নাইটওয়াচম্যান তাসকিন আহমেদকে হারালো বাংলাদেশ। সকালে মাত্র ৪ বল খেলে ১ রান করে লিজাড উইলিয়ামসের বলে গালিতে মুল্ডারকে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। মাঠে নেমেছেন লিটন দাস। তার সঙ্গে আছেন আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১১ রান। ডারবান টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দলের পক্ষে জয় ও নাজমুল হাসান শান্ত ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হোন। শান্ত করেন ৩৮ রান। শেষ বিকালে ৩ উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে ফেলেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। সাত বছর পর দলে এসে মাত্র ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন হার্মার। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭ রান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম