ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ডাকাতিকালে নারীকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২৫,  12:22 PM

news image

বগুড়ার দুপচাঁচিয়ায় সংঘটিত ডাকাতি ও নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘটনার হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে লুট হওয়া নগদ টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ থানার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাসেত প্রামাণিকের ছেলে রাজু (২৯), কাহালু থানার তালোড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে ইমরান (৩১), দুপচাঁচিয়া থানার শাপলা এলাকার হাফিজারের ছেলে আসলাম (২৫), নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তালোড়া বাজার এলাকার বাসিন্দা হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫-৭ জনের একটি ডাকাত দল হানা দেয়। ওই পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতরা। পরে তারা ঘর থেকে ২-৩ লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে। এ সময় হিমুর স্ত্রী বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ডিবি পুলিশের অভিযান চালিয়ে মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে ১৩ হাজার টাকা ও খুন হওয়া ভিকটিমের মোবাইলসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম