ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ট্রেনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৫,  8:20 PM

news image

নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। সাতখামাইর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশনে প্রবেশের আগেই ট্রেনের পাওয়ার কার থেকে ধোয়া বের হতে থাকে। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম