ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:05 PM

news image

টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে‌ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপজেলার ক‌রো‌টিয়া-সোনালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে, ইঞ্জিন বিকল হওয়া ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকিট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, ট্রেনটির ইঞ্জিন দ্রুত সচল করার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম