ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ট্রাম্প ও ৩ সন্তানের বিরুদ্ধে জালিয়াতির মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:44 PM

news image

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর তিন সন্তানের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে নিউইয়র্কে একটি তদন্তের পর এই মামলা হল বলে জানিয়েছে বিবিসি। অভিযোগ আছে, ট্রাম্প অর্গানাইজেশন ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ‘বহু’ জালিয়াতির কাজ করেছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বুধবার ম্যানহাটন সুপ্রিম কোর্টে ট্রাম্প ও তাঁর তিন সন্তানসহ ট্রাম্প অর্গানাইজেশন ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। তিনি নিউইয়র্কের কোনও নতুন ব্যবসায় কর্মকর্তা কিংবা পরিচালক হিসাবে ট্রাম্প ও তাঁর সন্তানদের কাজ না করার ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন আদালতের কাছে। ট্রাম্প অর্গানাইজেশন অন্যায় কোনও কিছু করার কথা অস্বীকার করেছে। কিন্তু তদন্তে জালিয়াতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দেখা গেছে, ট্রাম্পের কোম্পানি ঋণ পাওয়ার জন্য কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার আয়করে ছাড় পাওয়ার জন্য সেই সম্পত্তিরই দাম কম দেখিয়েছে। এভাবে বহু সম্পত্তির দাম নিয়েই প্রতারণা করা হয়েছে। ট্রাম্প অর্গানাইজেশন সম্পত্তির দাম নিয়ে জালিয়াতি করে ঋণ এবং ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা লাভের চেষ্টা করেছে কিনা মূলত সেটি খতিয়ে দেখতেই তদন্ত হয়। এই তদন্তে ট্রাম্পের সাক্ষ্যদান এড়িয়ে যাওয়া এবং সমন উপেক্ষা করার অভিযোগও তুলেছিলেন এটর্নি জেনারেল জেমস। এখন তিনি আদালতে জালিয়াতির কারণে হওয়া ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণও চেয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এটি তার জন্য বড় ধরনের আইনি ধাক্কা, বিশেষ করে যখন সামনেই আছে নির্বাচন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও দাঁড়ানোর কথা ভাবছেন ট্রাম্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম