ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ট্রাম্পের বিজয় মার্কিন অর্থনীতিতে দারুন প্রভাব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৪,  8:41 PM

news image

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে মার্কিন পাড়ায়। একদিকে বাড়ছে শেয়ারবাজারে সূচক অন্যদিকে ডলার ও বিটকয়েনের দাম। সব মিলিয়ে যেন এক দারুন শুরু মার্কিন অর্থনীতির। মাত্র একদিনেই ৬৪ বিলিয়ন ডলার লাভের মুখ দেখলেন শীর্ষ ১০ ধনী। যার মধ্যে ইলন মাস্কের একারই সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। শুরু থেকেই যিনি ছিলেন ট্রাম্পের একনিষ্ট সমর্থক। দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট নিয়ে আবারো মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এই ফলাফলে শুধু ট্রাম্প নয় বরং ভাগ্য খুলেছে ব্যবসারও। শেয়ারবাজারে উত্থান, ডলার কিংবা বিটকয়েনের দাম সব কিছুতেই চোখে পড়েছে জয়ের প্রভাব। একদিনের ব্যবধানেই মার্কিন শীর্ষ ১০ ধনীর সম্পদ বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার। ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণা থেকে তহবিল সংগ্রহ পর্যন্ত সরব ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ল্যারি এলিসনসহ শীর্ষ ধনীরা। জয়ের পর আসছে তারই প্রতিদান। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, মাত্র একদিনে টেসলার শেয়ার বেড়েছে ১৫ শতাংশ। আর ইলন মাস্কের সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে ২৩ ও ২০ বিলিয়ন ডলার।  ব্লুমবার্গ আরও জানায়, লাভের কারণে হয়েছে শেয়ার বাজারে দরের উত্থান। নির্বাচনের পরেই মার্কিন স্টক মার্কেটের সার্বিক সূচক বেড়েছে আড়াই শতাংশ। পাশাপাশি বেড়েছে ডলারের দামও। এরই সাথে বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৭৬ হাজার ডলার। ঐতিহাসিক এমন জয়ের পর মার্কিন অর্থনীতিতে বিশেষ করে শেয়ার বাজার ও ডলারের উত্থান আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম