ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৫,  5:36 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে জামে-উলুম মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দিপু কাঁচপুর সেনপাড়া এলাকার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, একটি মালবাহী ট্রাক সাইকেল আরোহী শিশু দিপুকে ধাক্কা দেয়। এতে ওই শিশু ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায় ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা লিখিত আবেদন করায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম