ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপ: শিরোপা জিততে উন্মুখ অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২৩,  10:47 AM

news image

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে ফাইনাল খেলতে না পারা অস্ট্রেলিয়া এবার আগেভাগে নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট। লক্ষ্য পূরণ করতে পারার আনন্দে ভাসছে দলটির ক্রিকেটাররা। এ প্রসঙ্গে স্টিভেন স্মিথ বলেন, শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন তারা। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ফাইনালে লর্ডসে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় পর্বের শুরু থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত খেলা ১৮ টেস্টে ১১টিতে জিতেছে তারা। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার ওপরে। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের ফল যাই হোক,

শীর্ষেই থাকবে অস্ট্রেলিয়া আগামী জুনে দা ওভালে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা স্মিথ বলেন, এই অর্জনের কৃতিত্ব সংশ্লিষ্ট সবার। তিনি আরও বলেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার ওঠা অবিশ্বাস্য এক অর্জন। বেশ কিছু দিন ধরে এটাই আমাদের লক্ষ্য ছিল। গত দুই বছরে আমরা যে মানের ক্রিকেট খেলেছি তার জন্য খেলোয়াড় ও স্টাফরা অনেক কৃতিত্বের দাবিদার। টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে শেষ করতে পারা হবে সবার জন্যই দারুণ এক পুরস্কার।” ফাইনাল খেলার সম্ভাবনা এখনও আছে ভারতের। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেবে তারা। ৬০.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।  শ্রীলঙ্কারও সুযোগ আছে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই লঙ্কানদের জিততে হবে, সঙ্গে কামনা করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম