ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টেস্টের মাঝপথেই দল ছাড়লেন অশ্বিন

#

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  11:00 AM

news image

রাজকোট টেস্টে দারুণ খেলছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার। কিন্তু এরই মধ্যে শুনতে হলো দুঃসংবাদ। পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দল ছাড়তে হয়েছে তাকে। গতকাল রাতে এক বিবৃতিতে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। ’ বিবৃতিতে অবশ্য জানানো হয়নি কার বা কি অসুস্থতা। তবে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতে চেন্নাই চলে যাচ্ছেন অশ্বিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম