ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

টেকনাফ-সেন্টমার্টিন: জাহাজ চলাচলের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২২,  3:58 PM

news image

টেকনাফ-সেন্টমার্টিনে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচলের নির্দেশ দিয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে ওই রুটে জাহাজ চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২ নভেম্বর মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করে। এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের সংবাদে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন। সভাপতি তোফায়েল আহমে জানান, নদীর নাব্যসংকট ও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফের জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম