ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৪,  10:50 AM

news image

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রাখাইন থেকে আবারও গুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অংশ। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সোমবার রাত থেকে মংডু টাউনশিপের ১০ কিলোমিটার উত্তরের কাওয়ারবিল এলাকা থেকে বিস্ফোরণের শব্দ আসছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ শব্দ শোনা গেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, দেশটির মংডু টাউনশিপের উত্তরের কয়েকটি গ্রামে সোমবার রাত থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সংঘাতের মধ্যেই শনি-রবিবার এ দুদিনে কয়েক দফায় নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১২৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নতুন করে বিজিপির কোনো সদস্য বাংলাদেশে আশ্রয় নেননি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, গত রাত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা নেই। এমন পরিস্থিতিতে স্থানীয় জেলেদের ঝুঁকি নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম