ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

টেকনাফে ২১দিন পর অপহৃত শিশু উদ্ধার

#

৩১ মার্চ, ২০২৪,  10:32 AM

news image

২১ দিন পর উদ্ধার হয়েছে কক্সবাজারের টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ। গত ৯ মার্চ টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহরণের শিকার হয় ৬ বছরের ওই শিশু। পুলিশের অভিযানে ওই শিশু উদ্ধার হয়েছে জানিয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এই অপহরণের ঘটনায় জড়িত চক্রের সকল সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথা থেকে কিভাবে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ওসি ওসমান গনি। ওসি বলেন, এ বিষয়ে রবিবার (৩১মার্চ) সকালে থানার কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। ছোয়াদ বিন আব্দুল্লাহ উপজেলার হ্নীলার পূর্ব পানখালী এলাকার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। সে ওই এলাকার আবু হুরাইরা (রাঃ) মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম