ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

টেকনাফে মুক্তিপণ নিতে গিয়ে অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৪,  11:17 AM

news image

টেকনাফে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক অপহরণকারী। পরে পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউনিয়নের একটি নির্জন স্থানে দাবিকৃত মুক্তিপণের টাকা আনতে গিয়ে টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরীর মৃত নুরুল ইসলামের পুত্র মো. শফিকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই ব্যক্তির স্বীকারোক্তিতে লম্বরী পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিম হ্নীলা ইউপির লেদার মো. ইউছুপের পুত্র জামাল হোসনকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সিএনজিযোগে হ্নীলা হতে প্রয়োজনীয় কাজে টেকনাফ এসে জামাল হোসেন অপহরণের শিকার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতারের পর পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম