ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

টেকনাফে ডাকাত দলের সদস্য গ্রেফতার

#

২২ এপ্রিল, ২০২৫,  11:01 AM

news image

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের সদস্যদের মধ্যে গোলাগুলির সময় রফিক ডাকাত নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত রফিক ডাকাত টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া আব্দুস সালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি টিম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া একটি বিশেষ অভিযানে গেলে, এ সময় রফিক ডাকাতের সদস্যরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন। এসময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে রফিক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, রফিক ডাকাতের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রফিক আলোচিত হাকিম ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম