ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

টেকনাফে এবার ফাঁকা গুলি ছুড়ে দোকানদার অপহরণ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৪,  10:56 AM

news image

টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি করে জসিম উদ্দিন নামে এক মুদির দোকানদাকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার সময় এ ঘটনা ঘটে। অপহৃত মুদির দোকানদার বাহারছড়া বড়ডেইল ৮নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিন (৩৫)। স্থানীয় বাসিন্দার সাইফুল ইসলাম বলেন, জসিম উদ্দিন বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিজের দোকানে ছিলেন। রাত ১১টায় হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন বাধা দিলে একাধিক ফাঁকা গুলি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।  জসিমের বড় ভাই মৌলানা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ স্থানীয় ও রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দোকানে এসে আমার ভাইকে ফাঁকা গুলিবর্ষণ করে তুলে নিয়ে যায়। প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। একই দিন (সোমবার) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে কাজ করতে গিয়ে রোহিঙ্গাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। সারাদিন পাহাড়ে অভিযান চালানো হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম