ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৪,  4:27 PM

news image

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লাগলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া শাহপরীর দ্বীপ জেটিঘাটেও মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে। বুধবার বিকেলে সেন্টমার্টিন থেকে ৭০ জন যাত্রীবাহী নিয়ে দুটি ট্রলার টেকনাফে আসার পথে নাফ নদের বদরমোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে এ গুলির ঘটনা ঘটে। এই রুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রীবাহী দুটি ট্রলার শাহপরীর দ্বীপের জেটিঘাটের কাছাকাছি পৌঁছালে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। শতাধিক গুলি করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ট্রলারটি জেটিঘাটে নৌঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়ার হয়। এ সময় জেটিঘাটেও গুলি এসে পড়ে। তিনি আরও বলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর দিয়ে বিকল্প রুটে নৌযান চলাচল করছে, সেখানেও তারা গুলি করছে। এর আগে নাফ নদে গুলি বর্ষণের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান বন্ধ হয়ে যায়। পরে দ্বীপের মানুষের কথা চিন্তা করে বিকল্প রুট দিয়ে নৌযান চলাচল শুরু হয়।ট্রলারের মাঝিরা জানান, বুধবার দুপুরে মোহাম্মদ রুবেল এবং আবদুর রশিদের মালিকাধীন দুটি ট্রলার ৭০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হয়। এসময় নাফ নদে শাহপরীর দ্বীপের বদরমোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে গুলি করা হয়। ট্রলার মাঝি আবদুর রহমান বলেন, শতাধিক গুলি করা হয়েছে। এ বিষয়টি কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে বিজিবির টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সর্তক অবস্থানে রয়েছি। মিয়ানমার থেকে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ নিয়ে, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’  জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ২টি ট্রলারে আবারও গুলি বর্ষণ করা হয়েছে। আমাদের জলসীমানায় গুলি এসে পড়েছে। বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তাদের দেওয়া সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মিয়ানমারে চলমান সংঘাতের জেরে জুন মাসের শুরু থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হওয়া একাধিক ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম