ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টুঙ্গীপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, থামাতে গিয়ে ওসিসহ ৪ পুলিশ আহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  10:55 AM

news image

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সালিশ বৈঠকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় টুঙ্গীপাড়ায় পৌর এলাকার মাল্টিপারপাস মার্কেটের সামনে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। জানা যায়, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গীপাড়ায় পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে দুই গ্রামের ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসা করার জন্য রবিবার সন্ধ্যায় স্থানীয়রা সালিশ বৈঠক ডাকেন। এ সময় শ্রীরামকান্দির লোকজন সালিশের সিদ্ধান্ত মেনে না নেয়ায় দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে টুঙ্গীপাড়ায় থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদেরকে টুঙ্গীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। টুঙ্গীপাড়ায় থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম