ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টি-২০ বিশ্বকাপ: ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  2:06 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ‘আইসিইউ’-তে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (৩ নভেম্বর) জিতলেও অবস্থার খুব একটা উন্নতি না হলেও বিশ্বকাপের মঞ্চে আরও ৩ দিনের জন্য টিকে থাকবে বাবর আজমের দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। ‘হারলেই বাদ’ ম্যাচে টসে জিতে শুরু হয়েছে বাবর আজমদের। টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে দলটি। বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ায় এই ম্যাচে নেই পাকিস্তানের ফখর জামান। তার বদলে দলে এসেছেন বিশ্বকাপেই আচমকা সুযোগ পাওয়া মোহাম্মদ হারিস। এই ম্যাচে পাকিস্তানের জন্য স্বস্তি হচ্ছে দক্ষিণ আফ্রিকার হয়ে এই আজ খেলবেন না ডেভিড মিলার। পিঠের ব্যথার জন্য এই ম্যাচে বিশ্রামে আছেন ভয়ঙ্কর রকমের ইনফর্মে থাকা মিলার। তার বদলে প্রোটিয়ানরা দলে এনেছে হেনরিখ ক্লাসেনকে।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াশিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি, তাবরেইজ শামসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম