ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: গেইলের চোখে ফাইনালিস্ট কারা

#

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২২,  10:20 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। মজার ব্যাপার হলো আগেই ব্যাকফুটে থাকা নিজের দেশকে ফাইনালের মঞ্চে দেখছেন ইউনিভার্স বস। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলকে এবার কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে তারপর খেলতে হবে মূল পর্বে। এমন সমীকরণের পরেও ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার দাবিদার বলছেন গেইল। আর শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ হিসেবে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার নাম বলছেন তিনি।এ প্রসঙ্গে গেইল বলেন, ‘আমার মনে হচ্ছে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেখা হবে। জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা কঠিন হবে। নতুন অধিনায়ক, এছাড়া দলে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটার নেই।’ গেইল আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওরা যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজকে শুধু সঠিক পরিকল্পনা তৈরি করে সেই মতো খেলতে হবে। মাঠে নিজেদের ঠিক মতো প্রয়োগ করতে পারলে ওরা ভালই খেলবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম