ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:02 PM

news image

চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্ট তাকে ছয় সপ্তাহের বিশ্রামে রেখেছিল। চোটের কারণে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি তার। একপর্যায়ে পা নিয়ে ছুরি কাঁচির নিচেও যেতে হয়েছিল তাকে। এ কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি। এবার জানা গেল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তারকা এই পেসারের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার দাবি, ২০২৪ সালের আগস্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন এবাদত। নান্নুর ভাষ্যমতে, এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম