ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

টি-টোয়েন্টিতে বৈভবের বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫,  5:03 PM

news image

ফের নতুন রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। এবার আট দলের এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকান বৈভব। ম্যাচটি অনুষ্ঠিত হয় দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।  এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা যৌথ ভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ঋষভ পন্থ ৩২ বলে শতরান করেছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন উরভিল প্যাটেল ও অভিষেক শর্মা, যারা ২৮ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন। সূর্যবংশী ফিফটি পূর্ণ করেন ১৬ বলে। পরের ১৬ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। শতরানে পৌঁছানোর পথে ইনিংসের এগারোতম ওভারে হর্ষিত কৌশিককে টানা চার বলে মারেন ছক্কা, পঞ্চম বলে চার। শেষ পর্যন্ত ১৩তম ওভারে মোহাম্মদ ফরাজউদ্দিনের বলে আহমেদ তারিককে যখন ক্যাচ দেন। সূর্যবংশীর নামের পাশে ৪২ বলে ১৪৪ রান, ১১টি চার ১৫টি ছক্কা। ১৪ বছর বয়সী সূর্যবংশীর দেড়শ ছুঁইছুঁই ইনিংসটির পর ভারত ‘এ’ দলের দ্বিতীয় সর্বোচ্চ আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। ৩২ দলের ইনিংসে ৮ চার ৬ ছক্কায় ৮৩ রান করেন অধিনায়ক জিতেশ। সংযুক্ত আরব আমিরাত ২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ভারত ‘এ’ দল জেতে ১৪৮ রানের বড় ব্যবধানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম