ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টি-টোয়েন্টি থেকে সরানো হলো ডমিঙ্গোকে

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  2:40 PM

news image

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেয়া হয়েছে। এখন থেকে তিনি কেবল টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন। সোমবার (২২ আগস্ট) দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  এদিকে এশিয়া কাপের উদ্দেশে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে বাংলাদেশ দল হেড কোচ ছাড়াই যাবে। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ডমিঙ্গো  টি-টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে। এই দক্ষিণ আফ্রিকান কোচএখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন। সেই কারণেই দেশের ঘরোয়া ক্রিকেট এখন থেকে নিয়মিত তিনি অনুসরণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম