ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার তেল কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৫,  8:13 PM

news image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭৭ কোটি টাকা। মঙ্গলবার (১৩ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো- তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রধান অয়েল মিলস লিমিটেড, গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড। এরমধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার ও তামিম অ্যাগ্রোর কাছ থেকে ২০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এছাড়া প্রধান অয়েল মিলস লিমিটেড ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনা হবে ২০ লাখ লিটার করে রাইস ব্রান তেল। ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব রাইস ব্রাণ তেল বিক্রি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম