ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

টিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২২,  4:31 AM

news image

রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা হওয়ায় মিরপুর সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। জানা যায়, বুধবার (৩০ মার্চ) রাত পৌনে নয়টার দিকে শুরু হয়ে এখনও সংঘর্ষ চলছে। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।জসিম, শিহাব, মামুন ও খোকন নামের ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। টিচার্স ট্রেনিং কলেজের হতাহতের খবর জানা যায়নি। শিক্ষার্থীরা বলছেন, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এরপর ঢাকা কলেজের শিহাব নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার পর সংঘর্ষের শুরু হয়। ঘটনায় ৫০টিওর বেশি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম