ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

টিকিট বিক্রি শুরু আজ, লাগবে ভ্যাকসিনের সনদ

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  10:54 AM

news image

গতবছর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে সর্বশেষ বাংলাদেশের স্টেডিয়ামে দর্শকের প্রবেশাধিকার ছিল। করোনা মহামারীর কারণে তারপর থেকে গ্যালারিতে দর্শকের প্রবেশ বন্ধ। অবশেষে গ্যালারিতে ফিরছেন দর্শকরা। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।

স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। আগামীকাল প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। অনলাইনে পাওয়া যাবে না টিকিট। স্ব-শরীরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকে কিনতে হবে টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। করোনাকাল বলেই টিকিট কিনলেও করোনার দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এই সনদ। গতকাল বিসিবি জানিয়েছে, টি-২০ সিরিজের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা ধরা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম