গাভিকে নিয়ে স্বস্তির বার্তা দিল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, 10:58 AM
স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, 10:58 AM
গাভিকে নিয়ে স্বস্তির বার্তা দিল বার্সেলোনা
এলচেকে তাদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রবিবারের এই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। যার ফলে ৪৪তম মিনিটে বাধ্য হয়েই তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক।
২৪ ঘণ্টা না পেরোতেই গাভিকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে বার্সেলোনা। যেখানে সমর্থকদের বড় এক স্বস্তির খবরই জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়, ‘রবিবারের ম্যাচের সময় গাভি তার ডান হাঁটুতে চোট পান। আজ সকালে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, চোট গুরুতর কিছু নয়, এটি কেবল একটি কালশিটে দাগ আশা করা হচ্ছে। তিনি শিগগিরই স্বাভাবিক অনুশীলনে ফিরবেন।’
২০ বছর বয়সী এই স্প্যানিশ তারকা সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন। পোস্টে গাভি লেখেন, ‘যারা সবসময় আমার পাশে থাকেন, আমাকে সমর্থন করেন এবং ভালো-মন্দ সব পরিস্থিতিতে আমার পাশে থাকেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’