ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টানা ষষ্ঠ হারে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ

#

স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০২৬,  12:16 PM

news image

চেলসির হতাশাজনক মৌসুম নতুন তলানিতে ঠেকেছে। তাদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে জিতেছে নটিংহ্যাম ফরেস্ট। প্রিমিয়ার লিগে এটি চেলসির টানা ষষ্ঠ জয়। ১৯১২ সালের পর লিগে সবচেয়ে বাজে ফর্ম হিসেবে টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড আগেই গড়েছিল চেলসি। এবার সেটি বেড়ে দাঁড়াল ছয়ে। ফরেস্টের দ্বিতীয় সারির একাদশ পশ্চিম লন্ডনে পা রেখে চমক দেখাল। তাইও আয়োনিয়ি করেন দুটি গোল, প্রথমটি ছিল ৯৮ সেকেন্ড পর। নটিংহ্যামের আরেকটি গোল করেন ইগোর জেসুস। এই জয়ে রেলিগেশন জোন থেকে ৬ পয়েন্টের দূরত্ব বাড়াল ভিতর পেরেইরার দল। ব্লুদের টানা পাঁচ ম্যাচ গোলখরা অবিশ্বাস্যভাবে ষষ্ঠ ম্যাচের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু স্টপেজ টাইমে জোয়াও পেদ্রোর ওভারহেড কিকে ৪ মার্চের পর প্রথম লিগ গোলের দেখা পায় চেলসি। গোলখরা কাটতে পারতো প্রথমার্ধে। কিন্তু কোল পালমারের পেনাল্টি সেভ করে ব্লুদের হতাশ করেন ভারপ্রাপ্ত গোলকিপার মাৎজ সেলস। এই হারে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ চেলসির। এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল খেলবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। কিন্তু বাকি তিন ম্যাচ জিতলেও চেলসির পক্ষে সেরা পাঁচে থাকা সম্ভব নয়। পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮, আর চেলসির ৪৮। সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম