ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

টানা পাঁচ দিনের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৪,  11:17 AM

news image

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করে বন্ধর কর্তৃপক্ষ। এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এসময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ বন্দ থাকলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম