ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো মা-ছেলের

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:59 AM

news image

টাঙ্গাইল জেলার গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ সময় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম