ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  4:29 PM

news image

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় নিহতদের নাম প‌রিচয় পাওয়া জানা যায়নি। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এসময় ৪ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারি পালিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম