ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২৫,  11:27 AM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।   যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।   এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।  নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম